শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার কাউয়ার চর সৈকত থেকে আবারো অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। মরদেহ উদ্ধারের সময় তার পরনে জলপাই রঙের হাফপ্যান্ট পাওয়া গেছে। তবে পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চর গঙ্গামতি থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে।

স্থানীয় জেলে রহিম মিয়া বলেন, সকালে সাগরে জাল তুলতে গেলে মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে পুলিশে খবর দিই।

কুয়াকাটা নৌ-পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, কুয়াকাটার চর গঙ্গামতি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত এর আগে ২৩ আগস্ট এবং ২৬ আগস্ট কুয়াকাটা সৈকতে আরো দুটি লাশ ভেসে আসে।

  • সর্বশেষ