শিরোনাম
◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা?

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবপাচারে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ এককভাবে আমাদের হাতে নেই, বললেন প্রবাসী কল্যাণ সচিব

মঈন মোশাররফ : বাংলাদেশে মানবপাচারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আর সর্বনিম্ন ৫ বছরের কারাদণ্ড। কিন্তু এই আইনের কোনো প্রয়োগ তেমন দেখা যায় না। কেউ সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হয়েছেন এমন কোনো নজিরও নেই।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ সচিব রওনক জাহান শুক্রবার ডয়চে ভেলেকে বলেন, এই আইন প্রয়োগের বিষয়টি এককভাবে আমাদের হাতে নেই। যারা বৈধভাবে বিদেশে কাজে যান, তাদের বিষয়টি দেখা আমাদের এখতিয়ার। তবে আমরা উদ্ভূত পরিস্থিতিতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবো করনীয় ঠিক করতে।

তিনি আরো বলেন, আমরা নিরাপদ অভিবাসনের বিষয়ে আমাদের সচেতনতাম‚লক কর্মসূচি আরো জোরদার করছি। জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের এই কর্মসূচি বিস্তৃত করেছি। মানুষকে সচেতন করা না গেলে এই দুঃখজনক ঘটনা ঠেকানো যাবে না। তারা যে ৭-৮ লাখ টাকা খরচ করে যায়, তা দিয়ে দেশেই ভালো আয়ের কাজ করা যায়। তিনি মনে করেন, এতে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে।

  • সর্বশেষ