শিরোনাম
◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ ◈ আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ তরুণ ফুটবলার ইয়ামাল ব্যালন ডি’অর ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ◈ শাকিলের জানাজায় এমপিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, পরে শপিং মলে ভাঙচুর-লুটপাট

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও কর্মসংস্থানের অভাব, বললেন অধ্যাপক সি আর আবরার

মঈন মোশাররফ : রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিচার্স ইউনিটের (রামরু) অধ্যাপক সি আর আবরার শুক্রবার (১৭ মে) ডয়চে ভেলেকে বলেন, আমাদের অর্থনৈতিক উন্নয়ন হলেও সেভাবে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না । ফলে বেকারত্ব তো আছেই । তাই কাজ না থাকলে তারা তো বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করবেই। আর একই সাথে নানা ধরনের প্রলোভন, আর নানা দুষ্টচক্র তো আছেই। তারা নিশ্চিত চাকরির প্রলোভন দিচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখছি না। সিগন্যাল তো আগেই ছিলো। কিন্তু কার্যকর ব্যবস্থা না নেয়ায় বারবার দুঃখজনক ঘটনা ঘটছে।

তিনি আরো বলেন, এখানে দুটি চক্র কাজ করে। একটি গ্রুপ আছে, যারা মধ্যপ্রাচ্যে সক্রিয়। সেখানে যারা কাজ করে, তাদের আরো উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ইউরোপে পাঠানোর ফাদ পাতে। তারা ইটালি, স্পেনের কথা বলে। আরেকটি চক্র আছে, যারা বাংলাদেশে বসেই প্রলোভন দেখায়। যারা বাংলাদেশে বসে মানবপাচারের এই কাজ করে, তাদের তো আইনের আওতায় আনা যায়। কিন্তু তা তো হচ্ছে না। যারা প্রতারণার শিকার হয়ে ফিরে আসেন, তাদেরকে কাজে লাগিয়ে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বড় ভূমিকা পালন করতে হবে।

  • সর্বশেষ