শিরোনাম
◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ!

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ১৪ মে, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার শেরপুরে বিদেশ পাঠানোর নামে যুবককে হত্যার চেষ্টা

আরএইচ রফিক,বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর বিনোদপুর গ্রামের সঙ্গবদ্ধ প্রতারক চক্র বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিয়ে রবিউল ইসলাম নামের এক যুবককে হত্যার চেষ্টার ঘটনায় ১৩ মে সোমবার দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার বিনোদপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. রবিউল ইসলাম(২১) কে একই গ্রামের মো. বাহাদুর ইসলাম ও তার ছেলে মো. সংগ্রাম ৬ মাস পূর্বে সৌদি আরব পাঠানোর নাম করে তার নিকট থেকে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারক চক্রের সদস্য সংগ্রাম গত ১২ মে সৌদি যাওয়ার জন্য তার ফ্লাইট নিশ্চিত হয়েছে বলে ভুক্তভোগি মো. রবিউল ইসলামকে জানায়। সে মোতাবেক খুশিতে আত্মহারা যুবকটি গত ১১ তারিখে ঢাকা পৌছে। সেখানে গিয়ে সে তার এজেন্সির কাছে সাক্ষাত করে এবং তাকে বিদেশ গমনের কাগজ পত্র দেখিয়ে আকৃষ্ট করার চেষ্টা করলে কাগজগুলো ভুয়া বললে প্রতারক চক্রের সাথে সে বাক বিতন্ডতায় জড়িয়ে পরে। পরবর্তিতে ভুক্তভোগী রবিউলকে জোড় করে তুলে নিয়ে রাজধানীর সায়েদাবাদ এলাকার একটি ঘরে আটক করে মারধর সহ তাকে হত্যার উদ্দেশ্যে দুই হাতের তালুতে চাকু দিয়ে আঘাত করলে কেটে রক্তাক্ত ও জখম হয়। ঢাকা থেকে কৌশলে জীবন নিয়ে পালিয়ে এসে বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় তার বড় ভাই দুখু মিয়া শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ন কবীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ