শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৬:৪০ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিতা মাতার ভরণপোষনের আইনে পরিবর্তন জরুরি, বললেন নূর খান লিটন

ফাতেমা ইসলাম : পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় সন্তানের বিরুদ্ধে বাবা-মায়ের মামলা করার ঘটনা বিরল। তাহলে প্রশ্ন আসে, এ আইনটি কার্যবর হবে কিভাবে? ২০১৩ সালে পিতা-মাতার ভরণপোষণ বিষয়ক আইন পাস করে সরকার। আইনঅনুযায়ী সক্ষম সন্তানরা বাবা-মায়ের ভরণপোষণ প্রদান করতে আইনগতভাবে বাধ্য থাকবে।

মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান সোমবার ডয়েচে ভেলেকে বলেন, ‘‘আইনটি কার্যকর করার ক্ষেত্রে এই আইনের ভেতরেই বাধা আছে। আর তা হলো পিতা-মাতা ছাড়া কেউ অভিযোগ করলে তা আমলে না নেয়ার বিধান। বাংলাদেশে যে সামাজিক ব্যবস্থা এবং মূল্যবোধ রয়েছে তাতে ভরণপোষণের মত ঘটনায় সাধারণত বাবা-মা সন্তানের বিরুদ্ধে মামলা করেন না বা করবেন না। আর ভরণপোষণের প্রশ্ন সাধারণত তখনই বড় হয়ে দেখা দেয় যখন বাবা-মা শেষ বয়সে কর্মক্ষমতা হারান ও তাঁদের জীবন যাপনের কোনো উপায় থাকেনা। এ ক্ষেত্রে বৃদ্ধ বয়সে তাঁদের পক্ষে মামলা করা কতটা সম্ভব তাও ভেবে দেখা প্রয়োজন৷''

তিনি বলেন, ‘‘বিষয়টি সুরাহার জন্য সামাজিক উদ্যোগ নেয়া প্রয়োজন। সরকারের বিভিন্ন সংস্থাকে এ বিষয়ে উদ্যোগী হতে হবে। বাবা-মা ছাড়াও অন্য কারো অভিযোগ বিবেচনায় নিয়ে ও তদন্ত করে আদালত বা পুলিশ স্বপ্রণোদিত হয়ে যেন ব্যবস্থা নিতে পারে সে বিধান করা প্রয়োজন। তা না হলে এই আইনটি খুব বেশি কাজে আসবেনা৷''

  • সর্বশেষ
  • জনপ্রিয়