শিরোনাম
◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান নাসিমের ‘লিলিথ ’চলচ্চিত্রে জুটি বাঁধলেন অপর্ণা-মুরাদ

আবু সুফিয়ান রতন : কামরুল হাসান নাসিমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘লিলিথ’। চলচ্চিত্রটিতে জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আরমান পারভেজ মুরাদ ও অপর্ণা ঘোষ।

চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা নিজেই। চলতি বছর ১৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঢাকার অদূরে পূবাইল, ভোগরা, গাজিপুর ও রাজধানীর বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির চিত্রায়ণ হয়।

নির্মাতা জানান, ইতিমধ্যেই চলচ্চিত্রটির ৯০ শতাংশ চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি সম্পাদনার টেবিলেও প্রস্তুত হচ্ছে চলচ্চিত্রটি। যথাযথ নির্মাণ সম্পন্ন করে চলতি বছরই দর্শকের সামনে উপস্থিত হবে এটি।

প্রাচীন উপখ্যানের এক রহস্যময় চরিত্রের নাম ‘লিলিথ’। এটিকে উপজিব্য করে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে নির্মাতা নাসিম বলেন, “এ গল্পের মধ্য দিয়ে মানব সভ্যতায় অশরীরি দিক, পুরুষতান্ত্রিকতা, ভয়, জীবন- মৃত্যু, ষড়রিপু, প্রতিবাদ ও বাস্তবতার নানা দিক ধরা দিবে। প্রাথমিকভাবে এটিকে হরর ফিল্ম মনে হলেও আসলে শেষ পর্যন্ত একটি আধ্যাত্মিক উচ্ছ্বাসে ভাসবেন দর্শক। ‘লিলিথ’ বাংলাদেশ সহ সারাবিশ্বের চিন্তাশীল জনশ্রেণির জন্য নির্মিত সিনেমা। এ কারণেই ‘লিলিথ’-কে আমরা বলতে চাই মুভি অব দ্য প্ল্যানেট।”

চলচ্চিত্রটিতে একটি পত্রিকার সম্পাদকের চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। তার স্বামী ঔপন্যাসিক তুষারের চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ ।

অপর্ণা বললেন, “মিথের চরিত্র ‘লিলিথ’ সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিলো। ফলে চিত্রনাট্যটি যখন হাতে পাই তখনই রাজি হই। এটি আসলে গতানুগতিক চলচ্চিত্রের মতো নয়, অনেকটাই দার্শনিক ভ্রমণ বলা চলে। কাজটি করে আমি বেশ তৃপ্ত। এর প্রতিটি ডায়ালগ থেকেই দর্শক চিন্তার খোরাক পাবেন।”

মুরাদ পারভেজ বললেন, “খুবই নতুন ধরণের কাজ। মানুষ যেন আরও বেশি মানবিক হয়ে উঠতে পারে সে ক্ষেত্রে চলচ্চিত্রটি ভূমিকা রাখবে বলে আশা করছি। সব মিলিয়ে কাজটা করে ভালো লেগেছে। ভারি সংলাপ, নতুন গল্প, নাসিম ভাইর লেখার হাত খুব ভালো। আর আমার কো আর্টিস্ট অপর্ণাতো দারুন।”

চলচ্চিত্রটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-আয়েশা এরিন, ইন্দ্রনীল ছেত্রী, মেহরাব পিয়াস, জাভেদ ওমর, শীমুল চৌধুরী, লরিন খান, এনামুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়