শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০২:৩১ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মার্চ-এপ্রিলে ইলেক্ট্রোরাল বন্ড বিক্রি হয়েছে ৩৬২২ কোটি টাকা

রাশিদ রিয়াজ : গত মার্চ-এপ্রিল মাসে সাত দফা লোকসভা ভোটের চার দফা ভোটের সময়ে ইলেক্ট্রোরাল বন্ড বিক্রি হয়েছে ৩৬২২ কোটি টাকা। তথ্য জানার অধিকার আইনে বলে এই বিষয়ে জানতে চাওয়ায় স্টেট ব্যাংক একথা জানিয়েছে। ব্যাংক জানিয়েছে ২০১৮ সালে এই বন্ড বিক্রি হয়েছিল ১০৫৬.৭৮ কোটি টাকা।

পুনে বিহার দাভের করা এই আরটিআই অনুসারে বন্ড বিক্রির ক্ষেত্রে শহরগুলির তালিকার মধ্যে শীর্ষে রয়েছে মুম্বাই। এই বন্ড বিক্রির দায়িত্বে থাকা স্টেট ব্যাংক জানাচ্ছে, মার্চে ১৩০৬ .৬৯ কোটি টাকার বন্ড বিক্রি হয়েছে এবং ৬৫.২১শতাংশ বেড়ে এপ্রিলে ২২৫৬.৩৭ কোটি টাকার বন্ড বিক্রি হয়েছে।

এই বন্ড নিয়ে আসা হয় ফিনান্স অ্যাক্ট ২০১৭তে কিছু সংশোধনের পর এবং আয়কর আইনস রিজার্ভ ব্যাংক আইন ইত্যাদিতে কিছু পরিবর্তন করার পর। রাজনৈতিক দলগুলিকে অর্থ সাহায্যের ব্যাপারে অরুন জেটলি ২০১৭ সালে তার বাজেট বক্তৃতার মাধ্যমে এই ইলেক্ট্রোরাল বন্ড চালু করেন। এর মাধ্যমে নির্বাচনী তহবিলে অর্থ দানে অনেক স্বচ্ছতা আসবে।

ভারতের স্টেট ব্যাংকরে দেওয়া এই তথ্য অনুসারে তালিকার শীর্ষে থাকা মুম্বাইতে এই বন্ড বিক্রি হয়েছে ৬৯৪ কোটি টাকা তারপরে রয়েছে কলকাতায় ৪১৭.৩১ কোটি টাকা। এরপরে রয়েছে দিল্লি ৪০৮.৬২ কোটি টাকা এবং হায়দ্রাবাদ ৩৩৮.০৭ কোটি টাকা।

  • সর্বশেষ