শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৭:০৬ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হলেন মঈনুর রহমান চৌধুরী

সুজন কৈরী: পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) হলেন বাহিনীটির অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ ও উন্নয়ন) মঈনুর রহমান চৌধুরী। এর ফলে তিনি সদ্য অবসরে যাওয়া পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (প্রশাসন) মিলন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

৫ মে অবসরে যান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান। পুলিশের গুরুত্বপূর্ণ এই দায়িত্বেকে আসছেন তা নিয়ে কয়েকদিন ধরে পুলিশ প্রশাসনে চলছিল গুঞ্জন। অবশেষে সেই দায়িত্ব দেয়া হয় মঈনুর রহমানকে।

মঈনুর রহমান চৌধুরী ১৯৬৩ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার সদরে। ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশের যোগ দেন মঈনুর রহমান। তিনি খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার ছিলেন। এছাড়া পুলিশ সদর দপ্তরে ডিআইজিসহ (অর্থ) বিভিন্ন দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের ২৪ ডিসেম্বর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি) দায়িত্ব পালন করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়