শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৯:১৪ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতবর্ষী গাছের বন ধ্বংস করে রাজশাহী কারাগারে হচ্ছে প্রশিক্ষণ একাডেমি

নুর নাহার : কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণের জন্য সিপাইপাড়া এলাকায় গাছ কাটছে রাজশাহীর কারাগার কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষের মালিকানায় থাকলেও সেই ব্রিটিশ আমল থেকেই মাঠটি স্থানীয়রা ব্যবহার করতেন। নব্বইয়ের দশকের শেষে প্যারেড গ্রাউন্ড করার জন্য কারাগার কর্তৃপক্ষ মাঠটি করায়ত্ত করতে চাইলে, ফুসে উঠেছিল স্থানীয় মানুষ। পালন করা হয়েছিলো হরতাল। মাঠ বাঁচাতে এক মুক্তিযোদ্ধা নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন। তৎকালীন রাজশাহীর মেয়র বাধ্য হয়ে নোটিস ঝুলিয়ে দিয়েছিলেন, মাঠটি সাধারণেরই থাকবে। যদিও শেষ পর্যন্ত আর থাকেনি। বাংলা ডেইলি স্টার

পদ্মাপাড়ের শহরটির কারাগার কর্তৃপক্ষ আবারো আলোচনায় এসেছে সিপাইপাড়া এলাকায় তাদের একটি বাগান ধ্বংস করতে গিয়ে। একবারে ৫৬১টি গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ কেটে সেখানে কারা প্রশিক্ষণ একাডেমি নির্মিত হবে। একাডেমিটি ময়মনসিংহে হওয়ার কথা ছিল। রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগের কারণে সেটি রাজশাহীতে হচ্ছে। কারা কর্মকর্তাদের বাসভবন, কারারক্ষীদের ব্যারাকও হবে এখানে। এখানকার গাছের অনেকগুলো শতবর্ষের ঐতিহ্য বহন করছে। দামি দামি গাছ। ৫৬১টি মাত্র ১৯ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

এক সপ্তাহে ৬৬টি গাছ কাটা হয়েছে। নানান গাছের এই ঐতিহ্যবাহী বন এখন কাটা গাছের গুড়ির মাঠে পরিণত হয়েছে। স্থানীয়ভাবে পাখি কলোনি নামেও পরিচিত ছিল এই বন। গাছগুলোর কারণে নদী-পাড়ের ওই এলাকার পরিবেশ শহরের সব এলাকা থেকে ভিন্ন ছিল। এত মানুষের ভিড় হয় যে ছুটির দিনে সেখানে পা ফেলা যায় না।

তবে জানা গেল এ সিদ্ধান্ত সাময়িক। যারা বিরোধিতা করছেন তাদের বোঝানো না গেলে, একাডেমিটি ময়মনসিংহে স্থানান্তর করার কথাও প্রচার করা হচ্ছে। আসলে কর্তৃপক্ষ যে কোনো উপায়ে গাছগুলো কেটে ফেলতে চাইছেন।

  • সর্বশেষ