শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৫:৩৯ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান থেকে লাফিয়ে আকাশে ভাসলেন রাজ-শুভশ্রী

বিনোদন ডেস্ক : ভোটের হাওয়ায় এখন গরম ভারত। আর তারই মধ্যে ছুটি কাটাতে এপ্রিলের শেষে দুবাই গেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি। সেখানে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন এই জুটি।

ছুটি যে তাদের মহাআনন্দে কাটছে তার একটু প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও শেয়ার দিয়েছেন এই দম্পতি; যেখানে তাদের রীতিমতো ভাসতে দেখা গেল আকাশে, বিমান থেকে ঝাঁপ দিয়ে।

অবশ্য ঝাঁপ দিয়েছিলেন সব রকম প্রস্তুতি নিয়েই। দুবাই গিয়ে স্কাই ডাইভিং করলেন দম্পতি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর এখন তা ভাইরাল।

শুভশ্রী বলছেন, স্কাই ডাইভিংয়ের ইচ্ছে ছোটবেলা থেকেই ছিল তার। অবশেষে তা পূর্ণ হলো।

গত বছরের মাঝামাঝি শুভশ্রী গাঁটছড়া বাঁধেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। এরপর থেকে চুটিয়ে সংসার করছেন তারা। এরপর রাজের হাত ধরেই ‘পরিণীতা’র শুটিংয়ের মধ্যে দিয়ে ফ্লোরে ফিরেছেন শুভশ্রী। দিন কয়েক আগেও তারা এ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

  • সর্বশেষ