শিরোনাম
◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৪:৩৬ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ালশের সাথে চুক্তি নবায়ন করছে না বিসিবি!

নিজস্ব প্রতিবেদক : ২০১৬ সালে হিথ স্ট্রিক বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পরই নতুন কোচ হিসেবে নিয়োগ হন ক্যারিবিয়ান দুর্দান্ত বোলার কোর্টনি ওয়ালশ। এবারের বিশ্বকাপেই তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আর গুঞ্জন উঠেছে বিসিবি তার সাথে আর চুক্তি নবায়ন করবে না।

ক্যারিবিয়ান বোলার হিসেবে যথেষ্ট খ্যাতি থাকা সত্ত্বেও কোচিং ক্যারিয়ারে তেমন একটা ভালো সুনাম কুঁড়াতে পারেনি ওয়ালশ। হাতুরাসিংহে হঠাৎ করেই প্রধান কোচিং থেকে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ায় তখন কিছুদিনের জন্য প্রধান কোচের দায়িত্বও পালন করেন ওয়ালশ। তবে তেমন একটা সুবিধে করতে পারেননি তিনি। পরবর্তীতে স্টিভ রোড্স আসে প্রধান কোচ হিসেবে।

২০১৬ সালে ৩ বছরের জন্য ওয়ালশের সাথে চুক্তি করে বিসিবি। ফলে আসন্ন বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। এছাড়া বিসিবি চুক্তি নবায়ন না করার সম্ভাবনাই বেশি। অবশ্য বাংলাদেশের কোচিং স্টাফে ইতোমধ্যে একটি নতুন নাম এসেছে। অবশ্য সেটা জাতীয় দলে নয়। অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ হিসেবে আনা হয়েছে ট্রেভর পেনিকে। বিসিবির চাওয়া, শুধু যুবদলই নয়, হাইপারফরম্যান্স দলের সাথেও যুক্ত করতে চান এই ইংলিশ কোচকে।

  • সর্বশেষ