শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ০৯ মে, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যাপ্ত তথ্য উপাত্তের অভাবে র‌্যাংকিংয়ে ঢাবির অবস্থান উঁচুতে নেই, বললেন ঢাকা উপাচার্য

মঈন মোমাররফ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বুধবার ডয়চে ভেলেকে বলেন, যেসব তথ্য উপাত্তের ভিত্তিতে র‌্যাংকিং করা হয়, তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত তথ্য উপাত্ত ছিলো না। তারা নিতে পারেনি বা আমরা দিতে পারিনি। আর যে বিষয়গুলো বিবেচনায় নিয়ে র‌্যাংকিং করা হয়েছে, তাও যথার্থ নয়। একটি বিশ্ববিদ্যালয় সেই দেশের সমাজ বা রাষ্ট্রে কী ধরনের প্রভাব ফেলতে সক্ষম হয়েছে, তা বিবেচনা করা হয়নি। এটা বিবেচনায় নেয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান অনেক উপরে হতো।

তিনি আরো বলেন, আমাদের গবেষণায় বরাদ্দের যে হিসাব দেয়া হয়েছে তাও ঠিক নয়। বাস্তবে আরো অনেক বেশি গবেষণা হয় এখানে। তারা শুধু সরকারি বরাদ্দের হিসাব করেছে। কিন্তু এখানে বেসরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে অনেক গবেষণা হয় তার হিসাব করা প্রয়োজন। আমাদের শিক্ষার্থীরা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। শুধু তাই নয়, আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা বিশ্বের নামি-দামি বিশ্ববিদ্যালয়ে গিয়ে গবেষণা করছেন। তাদের গবেষণা নন্দিত হচ্ছে। আর এ বছর ৩৫ জন শিক্ষক বঙ্গবন্ধু স্কলারশিপের আওতায় বিশ্বের নামি-দামি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি। যারা ফিরে আসছেন, তাদের গবেষণা ও প্রকাশনা আন্তর্জাতিক মানের। তারা মেধার ভিত্তিতেই সেখানে গেছেন। র‌্যাংকিংয়ে এই বিষয়গুলো অন্তর্ভ‚ক্ত করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উচুতেই থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়