শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ০৪ মে, ২০১৯, ০৫:১৩ সকাল
আপডেট : ০৪ মে, ২০১৯, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু মাথা দিয়েই ১০১ গোল করেছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: গত রোববার ইন্টার মিলানের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে হার এড়িয়ে ড্র করেছিলো জুভেন্টাস। সেই ম্যাচে রোনালদোর গোলের সাথে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেন সিআর সেভেন। গতকাল শুক্রবারের ম্যাচে আবারও জুভদের ত্রাতা হলেন তিনি। তার ১০১তম হেড-গোলে নগর প্রতিদ্বন্দ্বী তুরিনোর বিপক্ষে হার এড়িয়েছে সিরি আ চ্যাম্পিয়নরা।

সুসা লুকিচের ১৮ মিনিটের গোলে ১৯৯৫ সালের পর জুভেন্টাসের মাঠে জয় দেখছিল তুরিনো। কিন্তু রোনালদো সেটা হতে দিলেন কই! ৮৪ মিনিটে বাতাসে ভাসা বলে মাথা ছুঁয়ে প্রতিপক্ষের স্বপ্ন ভেঙ্গে দেন পর্তুগিজ মহাতারকা। হার দেখতে থাকা জুভেন্টাস পায় ১-১ গোলের স্বস্তির ড্র।

বাতাসে কতটা শক্তিশালী সেটা ৮৪ মিনিটের গোলের মাধ্যমে আরেকবার প্রমাণ করলেন রোনালদো। শেষ দশ ম্যাচে এটি তার মাথা দিয়ে করা সপ্তম গোল। ক্লাব ক্যারিয়ারে যা ৬০১তম গোল। আর মাথা দিয়ে করা ১০১তম গোল।

শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়া জুভেন্টাসের এই ড্রয়ে খুব একটা ক্ষতি হয়নি। ৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৯! কিন্তু বিশাল ক্ষতি হয়েছে তুরিনোর। টেবিলের ছয়ে থাকা দলটি জয় পেলে ছুঁয়ে ফেলতো চারে থাকা আটালান্টাকে। তাতে বেঁচে থাকতো চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা। চারে থাকা আটালান্টার পয়েন্ট ৩৪ ম্যাচে ৫৯। ৩৫ ম্যাচে তুরিনোর পয়েন্ট ৫৭।

  • সর্বশেষ