শিরোনাম
◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর ◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল ◈ ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস আ‌র্জেন্টিনা‌কে বিশ্বকাপ জ‌য়ের অনু‌প্রেরণা দি‌চ্ছে ◈ শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ ৮ দফা দাবিতে উত্তরায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ সড়ক ◈ তিন দফা দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করলেন এইচএসসি পরীক্ষার্থীরা (ভিডিও) ◈ পেরুতে বাচ্চা‌দের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক ◈ আরও ৭ জনের মৃত্যুহাম ও উপসর্গে, নতুন আক্রান্ত ৯৯০ ◈ সংসদে প্রশ্নোত্তরের পরই ইন্টারভিউ দেব: পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী ◈ ‘ওরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’: যে ভাইরাল অডিও ঘিরে সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৩ মে, ২০১৯, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে সরকারি বাহিনীর দৌরাত্ম আরো বেড়েছে, বললেন সি আর আবরার

কেএম নাহিদ : রোহিঙ্গা সংকট নিয়ে খুব আশাবাদি হওয়ার কিছু নেই। ড. সি আর আবরার বৃহস্পতিবার ভয়েস অব আমেরিকাকে বলেছেন বাংলাদেশের প্রত্যাশার কথা। রোহিঙ্গা সংকট বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক সম্পর্কে খুব একটা আশাবাদি হওয়ার কিছু নেই বলে ভয়েস অব আমেরিকার কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতার আলোকে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। আরাকান অঞ্চলে সরকারি বাহিনীর অত্যাচারের দৌরাত্ম আরো বেড়েছে। সেখানকার অন্যান্য ধর্মের মানুষ আক্রান্ত হয়ে বাংলাদেশে চলে আসছে। রোহিঙ্গাদের তাদের দেশে যাওয়ার অন্যতম শর্ত হলো সেখানকার অবস্থার উন্নতি দেখছে না। আর মায়ানমার সরকার কেনো উদ্যোগও নেইনি। বাংলাদেশ সরকারের এই সব বিষয়গুলো জোরদিয়ে উত্থাপন করতে হবে। যতোদিন রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে জবাবদিহিতা নিশ্চিত করা হবে না। ততদিন রোহিঙ্গাদের সেখানে ফেরত নেয়া ঠিক হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়