শিরোনাম
◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক?

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ০৫:৫২ সকাল
আপডেট : ০৩ মে, ২০১৯, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসমাঈল হুসাইন ইমু : বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা বৃহস্পতিবার সাভার সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও সেনাবাহিনী প্রধান ফায়ারিং প্রতিযোগিতার শ্রেষ্ঠ ৮ জন ফায়ারারকে ‘সেনাবাহিনী শ্রেষ্ঠ ফায়ারার' ইনসিগনিয়া প্রদান করেন। এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড অঞ্চল দল চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন অঞ্চল দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৯ পদাতিক ডিভিশন অঞ্চল দলের সৈনিক মো: আব্দুল্লাহ আল মামুন শ্রেষ্ঠ ফায়ারার এবং ৬৬ পদাতিক ডিভিশন অঞ্চল দলের ল্যান্স কর্পোরাল মো: আশরাফুজ্জামান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন।

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সাভার অঞ্চলের বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সেনাবাহিনী প্রধান সাভার সেনানিবাসে হকি টার্ফ এর উদ্বোধন করেন। এছাড়াও তিনি সেখানে আর্মি ইন্সটিউট অব বিজনেস এ্যাডমিনেষ্ট্রেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ সাভার সেনানিবাসে নির্মিয়মান জেসিও’এস কোয়ার্টার ‘সেনা নবনীর’ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন ।

  • সর্বশেষ