শিরোনাম
◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ধীরগতির ইন্টারনেটে ঝুঁকিতে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ◈ ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের, বাতিল করলেন ‘বড় হামলা’ ◈ সৌদির সামরিক জোটে বাংলাদেশ: বাণিজ্য সুরক্ষা নাকি সংঘাতের ঝুঁকি? ◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের 

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ০১ মে, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপথ নেয়ায় খালেদা জিয়ার মুক্তি তরান্বিত হবে কিনা বলা যায় না, বললেন অধ্যাপক ড. ইমতিয়াজ

মঈন মোশাররফ : রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বুধবার ডয়চে ভেলেকে বলেন, আমার মনে হয়, বিএনপির নির্বাচিতরা সংসদে গিয়ে ভালো করেছেন। যারা তাদের ভোট দিয়েছেন, তাদের প্রতি তো সম্মান দেখাতে হবে। তারা এভাবে সম্মান দেখালেন। আর সংসদ কিন্তু কোনো দলের নয় ভবনটি নির্বাচিত সদস্যদের।

তিনি আরো বলেন, তারা সংখ্যায় কম হলেও সংসদে তারা হবে বিরোধী দল। তারা কথা বলার সুযোগ পাবেন বলে আশা করি। আর তাদের কথা মিডিয়া গুরুত্বের সাথেই প্রচার করবে। তাদের একটা অবস্থান থাকবে।

তিনি জানান, এর মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত হবে কিনা তা বলা যায় না। এটা আদালতের বিষয়। তবে একটা সুযোগ সৃষ্টির আশা তারা করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়