শিরোনাম
◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০২:৫০ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনাকারীদের গোমুর্খ বলে নতুন স্ট্যাটাস দিলেন আব্দুর নূর তুষার

জাবের হোসেন : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বিষয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন টিভি উপস্থাপক ডা. আবদুন নূর তুষার। মঙ্গলবার বিকালে আব্দুর নূর তুষার নিজের ভেরিফায়েড পেজে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তুষার বলেন, কিছু গোমুর্খ বলার চেষ্টা করছে আমি মাশরাফির বিরুদ্ধে কথা বলেছি। মোটেও না। আমি বলেছি ডাক্তাররা ফাজিল, তাদেরকে থাপড়ায়ে সোজা করা দরকার। আমি কেবল কিছু প্রশ্ন তাকে সংসদে করতে বলেছি, যাতে সমস্যার সমাধান হয়।

তিনি আরও লিখেছেন, সংসদ সদস্য তো মাশরাফি, আমি না। প্রশ্নগুলো তিনি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। নাহলে দেখা যাবে কিছু সাসপেন্ড হলে আরও কিছু ডাক্তার আসবে। তারাও সাসপেন্ড হবে। সমাধান হবে না। আমি তো বলেছি, আমার দোয়া তার প্রতি, তিনি যাতে আরও বড় হন এবং প্রশ্নগুলো করতে পারেন।

তুষার আরো বলেন, আর কেউ পারলে তো আর তাকে বলতাম না। গোমুর্খদের জন্য দোয়া। তারা বাংলা পড়ে অর্থ বুঝতে পারুক। তাদের বুদ্ধি হোক। মাশরাফির জন্য চিরকালই দোয়া। সে সুস্থ থাকুক, আদর্শ নড়াইল-আদর্শ দেশ গড়ুক।

  • সর্বশেষ