শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০১:৪১ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ছে গ্রামীনফোনের কলরেট

কামরুল হাসান  : মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কলরেট (ভয়েস) বাড়তে পারে। এসএমপি (সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার) ঘোষিত কোম্পানি হিসেবে অনেক ধরনের বিধিনিষেধ ও নতুন নিয়ম আসছে অপারেটরটিতে। কলরেট বাড়ানোও তেমনই একটি উদ্যোগ। নতুন নিয়মে গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট হতে পারে ৫০ পয়সা। এর আগে সর্বনিম্ন কলরেট ছিল ৪৫ পয়সা।

বিটিআরসিতে মঙ্গলবার কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে গ্রামীণফোনের এসএমপি বিষয়টি এজেন্ডায় ছিল। বৈঠকে এ কলরেট বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিশন চিঠি দিয়ে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে কলরেট বাড়ানোর বিষয়টি জানিয়ে দেবে।

কলরেট বাড়ানোর বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, গ্রামীণফোনের কলরেটে ৫ পয়সা বা ১০ পয়সার একটা ঝামেলা আছে। এজন্য কলরেট ৫ পয়সা বাড়তে পারে।

এর আগে গত ১৭ এপ্রিল বিটিআরসিতে এক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সভাপতিত্বে ওই সভায় এসএমপির কারণে গ্রামীণফোনের কলরেট বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ