শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০১:০৯ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্র ক্রয় ছাড়াও রাশিয়ার সাথে তুরস্ক যৌথ উদ্যোগে বানাবে যুদ্ধ বিমান

রাশিদ রিয়াজ : রাশিয়ায় নির্মিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অত্যাধুনিক ব্যবস্থা এস-৪০০ ছাড়াও দেশটি থেকে অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে গভীর আগ্রহ দেখিয়েছে তুরস্ক। এ কথা জানিয়েছেন রাশিয়ার সরকারি মালিকানাধীন অস্ত্র ব্যবসায়ী কোম্পানি রোসোবোরোন এক্সপোর্টের প্রধান আলেকজান্দার মিখিভ। স্পুটনিক

তিনি বলেন, রুশ নির্মিত বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত নানা পাল্লার অন্যান্য ব্যবস্থা, ট্যাংক বিধ্বংসী গোলাসহ দূর নিয়ন্ত্রিত অস্ত্র কেনার আগ্রহের কথা জানিয়েছেন তুর্কি কর্মকর্তারা।

মস্কো এবং আঙ্কারা এরই মধ্যে কয়েকটি যৌথ উদ্যোগ নিয়েছে। এ সব উদ্যোগের মাধ্যমে অত্যাধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, সাঁজোয়া গাড়ির যন্ত্রাংশ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, তুরস্কের কাছে যে সব অস্ত্র রাশিয়া বিক্রি করেছে তাও এ সবের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা হবে।

  • সর্বশেষ