শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি ◈ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত?

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০১:০৫ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহৃত শিশু মীমকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

ইসমাঈল ইমু : মিরপুরের শাহআলী মাজার এলাকা থেকে অপহরণ হওয়া শিশু কন্যা সন্তান সাদিয়া আক্তার মীমকে (৩) রাজবাড়ী থেকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে শাহআলী থানা পুলিশ। একই সঙ্গে রাজবাড়ী জেলা থেকে ওই অপহরণকারী মহিলাকেও গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত ২৯ মার্চ বিকালে একজন মহিলা শাহআলীর হালিমা বেগমের বস্তিতে একটি রুম ভাড়া নেয়। ৩/৪ দিন বাসায় থাকার সুবাদে হালিমাসহ তাদের সকলের সাথে সম্পর্কের সৃষ্টি হয়। সম্পর্কের সূত্র ধরে গত ৪ এপ্রিল, ২০১৯ উক্ত অজ্ঞাতনামা মহিলা শাহআলী মাজারে অনেক ভিক্ষা এবং তবারক পাওয়া যায় এ কথা বলে হালিমাসহ তার শিশু কন্যা সন্তান সাদিয়া আক্তার মীমকে নিয়ে মাজারে যায়। ওইদিন হালিমা মাজারের ১নম্বর গেইটের সামনে ভিক্ষা করে। ওই মহিলা হালিমাকে বলে যে মাজারের ভিতর তবারক দিচ্ছে। তোমার বাচ্চা আমার কোলে দিয়ে তবারক নিয়ে আস। হালিমা বেগম মীমকে ওই মহিলার কোলে দিয়ে তবারক আনতে গেলে মীমকে নিয়ে পালিয়ে যায় সে।

এ বিষয়ে হালিমার ভগ্নিপতি মাওলানা নিয়ামউল্লাহ শাহআলী থানায় সাধারণ ডাইরী করলে থানা পুলিশ তথ্য উদঘাটন করে অপহরণকারী মহিলাকে সনাক্ত করে ঠিকানা সংগ্রহ করে। পরে গত ২৫ এপ্রিল সকাল সাড়ে ছয়টায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানার চর আরকান্দি গ্রাম থেকে শিশু অপহরণকারী মহিলা রাশেদা বেগমকে (৩০) গ্রেফতার করে এবং তার কাছ থেকে অপহৃত কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়