শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির এমপিদের শপথে সরকারের চাপ নেই, বললেন প্রধানমন্ত্রী

শিমুল মাহমুদ : তিনি বলেন, যারা শপথ নিয়েছে তারা স্বেচ্ছায় নিয়েছে। শপথ নিয়ে তারা সংসদে এসেছে তারা তাদের কথা বলবে। আমরা চাপ দিতে যাবো কেনো? তারা জনগণের ভোটে নির্বাচিত। তাদের প্রতিনিধিরা বলেছে যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছে তাদের চাপ রয়েছে এবং তারা এটাও বলেছে সংসদে এসে খালেদা জিয়ার মুক্তি ব্যাপারে কথা বলবে।

ব্রুনাই সফর শেষে শুক্রবার বিকেল ৪টায় গণভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, প্যারোলের জন্য আবেদন করতে হয়। কিন্তু এখনো কেউ আবেদন করেনি। যেহেতু আবেদন করেনি সেহেতু এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।

এছাড়া খালেদা জিয়াকে আমরা রাজনীতিকভাবে গ্রেফতার করিনি। তিনি দুর্নীতির কারণে কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত হয়েছেন এবং সেই শাস্তি সে ভোগ করছেন। মামলাটাও কিন্তু আওয়ামী লীগ সরকার করেনি। তত্ত্বাবধায়ক সরকার করেছিলো। চলছে ১০ বছর ধরে। আমাদের সরকারের পক্ষ থেকে যদি আঙ্খাংকা থাকতো কোর্টকে প্রভাবিত করতে চেষ্ঠা করতাম। কিন্তু তা আমরা করিনি। কোর্ট কোর্টের মতো চলেছে।

বিএনপি একটা রাজনীতিক দল, যেটায় তারা করুক সেটা তাদের রাজনীতিক সিদ্ধান্ত। একটা দল তার নিজের সিদ্ধান্ত দেবে। এখানে অন্যকোনো দল চাপিয়ে দিতে পারে না।

  • সর্বশেষ