শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৯:৩০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ২ পক্ষের গোলাগুলিতে  নিহত ২

কক্সবাজার প্রতিনিধি : জেলার কুতুবদিয়ায় ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ বলছে, অধিপত্যের বিরোধে জলদস্যু ২ পক্ষের গোলাগুলিতে তারা প্রাণ হারিয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার লেমশিখালী দরবার শরীফের সংলগ্ন বেড়িবাঁধে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস।

নিহতরা হলো- কক্সবাজারের পেকুয়া উপজেলার আবদুল করিম ও কালু।

ওসির ভাষ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যু দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে  যায়। এ সময় জলদস্যুরা পালিয়ে গেলে বেড়িবাঁধের উপর দুই জনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে ১টি এলজি, ২টি কার্তুজ ও ১০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়