শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার) : টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে দূবৃত্তের গুলিতে অজি উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার টেকনাফের হ্নীলা আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত অজি উল্লাহ হ্নীলা ইউপি আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি বক্লের ১১ নম্বর রুমের বাসিন্দা মোহাম্মদ লালুর ছেলে।

টেকনাফের হ্নীলা আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মাস্টার রহিম উল্লাহ জানান, একদল দূর্বৃত্ত লালুর বসতঘরে ঢুকে কিশোর বাছেতকে অপহরণ করার চেষ্টা করে, এতে বড়ভাই অজি উল্লাহ বাধা দিলে তাকে গুলি করে পাহাড়ের দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অজি উল্লাহকে টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে চট্রগ্রাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন, ময়নাতদন্তের জন্য রোহিঙ্গা যুবককের লাশ কক্সবাজার সদর হাসপাতালে জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়