শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : শপথ গ্রহণ করলেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত বরিশালের আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। একই সাথে শপথ গ্রহণ করেছেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় ও রফিকুল ইসলাম তালুকদার।

বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনারের সন্মেলন কক্ষে কমিশনার রাম চন্দ্র দাস উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগৈলঝাড়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ও মহিলা রানী রায় বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিত হন।

এসময় সরকারী পদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়