শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৫:৫১ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশেও জঙ্গি হামলার চেষ্টা চলছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

হ্যাপি আক্তার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত জোট সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করেছিলো। আওয়ামী লীগে ক্ষমতায় এসে তা নির্মূল করেছে। ‍বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশেও জঙ্গি হামলার চেষ্টা চলছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের সম্পর্কে শুধু গোয়েন্দা সংস্থা নয় দেশবাসিকেও সতর্ক থাকতে হবে। নিজ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ২০০১ সালে বিএনপি জামায়াত জোট যখন পুনরায় ক্ষমতায় আসে, তখন জঙ্গিবাদ ও সন্ত্রাস সারাদেশে ছড়িয়ে পড়েছিলো। তারা এই দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের আখরা করে তুলেছিলো। অবৈধ্যভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসে তারা নিজেদের ভাগ্য গড়ে ছিলো। দেশের মানুষ বঞ্চিত ছিলো। ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। সে লক্ষ্য সামনে রেখেই জাতির পিতার আদর্শ ধারন করে দেশের আর্থসামাজিকভাবে উন্নত করা। ২১ বছর পর ক্ষমতায় এসে দেখলাম দেশের রাস্তা-ঘাট থেকে শুরু করে সকল ক্ষেত্রেই একটি অচল অবস্থা। শুধু ক্ষমতাসীনদের ভোগ বিলাশ ছাড়া সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, সকল জনগণের ভাগ্য উন্নয়ন এটাই ছিলো জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন। যে দেশের মানুষ ছিলো বঞ্চিত, সেই দেশের মানুষকে তিনি চেয়েছেন দারিদ্র ও ক্ষুদা মুক্ত করতে। সে লক্ষ্য নিয়েই তিনি সারা জীবন সংগ্রাম করেছেন এবং স্বাধীনতা অর্জন করেছেন।

  • সর্বশেষ