শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হল অব ফেইম এ অভিষিক্ত হলেন, বিমান বাহিনী প্রধান

ইসমাঈল হুসাইন ইমু : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ‘মিরপুর হল অব ফেইম’এ অভিষিক্ত হয়েছেন। বুধবার সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) শেখ হাসিনা কমপ্লেক্স মিলনায়তনে হল অব ফেইম অন্তর্ভুক্তি অনুষ্ঠান হয়।

ডিএসসিএসসি মিরপুর থেকে ‘পিএসসি’ ডিগ্রী অর্জনকারী কর্মকর্তা বিশে^র যে কোন দেশের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হওয়ার গৌরব অর্জন করলে উক্ত অনুষ্ঠানের মাধ্যমে তাকে কলেজের ‘হল অব ফেইম’ এ অভিষিক্ত করা হয়। বিমান বাহিনী প্রধান ডিএসসিএসসি’র ১৯৯৫-৯৬ সালে অনুষ্ঠিত ১৬ তম এয়ার স্টাফ কোর্সের একজন সম্মানিত গ্রাজুয়েট।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাবৃন্দের মধ্যে এ পর্যন্ত ৭ জন সেনাপ্রধান, ৪ জন নৌপ্রধান ও ৩ জন বিমান বাহিনী প্রধানকে ‘ডএসসিএসসি হল অব ফেইম’ এ অভিষিক্ত করা হয়েছে। এছাড়াও, বিদেশী ছাত্র কর্মকর্তাদের মধ্যে শ্রীলংকান সেনাবাহিনীর ২ জন কমান্ডারকে উক্ত সম্মাননা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গত ৩১ মার্চ মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজ হল অব ফেইম এ অন্তর্ভুক্ত করা হয়।

  • সর্বশেষ