শিরোনাম
◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৩:২৫ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার সাজা ৪ বছর হ্রাস করেছে আদালত

আব্দুর রাজ্জাক : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সাজা ১২ বছর ১ মাস থেকে কমিয়ে ৮ বছর ১০ মাসে হ্রাস করেছে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ আদালত। আদালত মঙ্গলবার তার আদেশে লুলাকে কারাগার থেকে গৃহে বন্দি রাখার সম্ভাবনাও দেখিয়েছে। আল-জাজিরা

দুর্নীতি ও অর্থপাচার মামলায় লুলাকে ১ বছর আগে কারাগারে পাঠানো হয়। পরে তার সাজা আরো বৃদ্ধি করতে নতুন কিছু অভিযোগ আনা হয়। তবে মঙ্গলবার আদালত সাবেক এই প্রেসিডেন্টের সাজা হ্রাসের পাশাপাশি ১৭৫ দিনের বেতন জরিমানা করেছে এবং অনাদায়ের আরো ১৭৫ দিন কারাবাস করার আদেশ দিয়েছে।

সম্প্রতি লুলার সাজা হ্রাস অথবা খারিজের আবেদন করা হলে বিচারপতিদের অধিকাংশের মতের ভিত্তিতে সাজা কমানোর সিদ্ধান্ত জানান উচ্চতর আদালতের বিচারপতি ও পরিষদের প্রধান রেনাল্ডো সোয়ারেস দা ফনসেকা। লুলার বিরুদ্ধে এই আদেশ কার্যকর হওয়ার বিষয়টি আপিল বিভাগের আরো একটি রায়ের ওপর নির্ভর করছে।

লুলা অন্য একটি দুর্নীতি ও অর্থপাচারের মামলায় অভিযুক্ত হয়েছেন। এতে লুলাকে দেয়া ১২ বছর ১১ মাসের সাজা বহাল হলে দ- হ্রাসের আদেশ বাতিল হতে পারে। প্রসঙ্গত, ব্রাজিলের ব্যাপক জনপ্রিয় এই বামপন্থী নেতা ২০০৩-২০১০ সাল পর্যন্ত দেশটি শাসন করেন।

  • সর্বশেষ