শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:১৭ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়াম বন্ধ করে দেয়ার হুমকি

ডেস্ক রিপোর্ট : ১৯৭৫ সালে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিজস্ব একটি ভেন্যু করার পরিকল্পনা থেকেই ওয়াংখেড় স্টেডিয়াম তৈরি করা হয়েছিল।যুগান্তর।

কিন্তু যে জায়গায় স্টেডিয়াম তৈরি করা হয়, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ৫০ বছরের জন্য ইজারা নিয়েছিল এমসিএ। সেই চুক্তি শেষ হয়েছে ২০১৮ সালে।

চুক্তি নবায়ন না করায় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্র সরকার। বকেয়া এবং লিজ বাবদ প্রাপ্য ১২০ কোটি টাকা দেওয়ার জন্য। না দিলে ওয়াংখেড় স্টেডিয়ামে বন্ধ করে দেয়া হবে।

গত ১৬ এপ্রিল মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এমসিএকে নোটিস দেয়। সেখানে বলা হয়েছে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের লিজ বাবদ পাওনা পরিশোধ করতে। এর ব্যতিক্রম হলে যেন স্টেডিয়াম খালি করে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়