শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:০১ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইএসের ভাবধারায় প্রভাবিত হয়েই এ হামলা, মন্তব্য মার্কিন কর্মকর্তাদের

নূর মাজিদ : একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, প্রাথমিক গোয়েন্দা তথ্য ঈঙ্গিত দিচ্ছে যে, হামলার সঙ্গে জড়িত গোষ্ঠী আইএসের ভাবধারায় প্রভাবিত হয়েই এ হামলা চালিয়েছে।

শ্রীলংকা সরকারও সন্দেহ করছে, এই ধরনের সুপরিকল্পিত হামলার পেছনে স্থানীয় একটি উগ্র মৌলবাদী মুসলিম গোষ্ঠী জড়িত। বিশেষ করে, সরকারের এক মুখপাত্র হামলার পরপরই জানান, একটি স্থানীয় গোষ্ঠী হামলার পরিকল্পনা করছে এমন খবর তাদের কাছে আগে থেকেই ছিলো। তবে এই ধরনের সুপরিকল্পিত বোমা বিস্ফোরণের মতো সক্ষমতা এবং ধারাবাহিক হামলার প্রস্তুতি কোন স্থানীয় সংগঠনের থাকার সম্ভাবনা খুবই কম। সিএনএন।

কলম্বো থেকে মার্কিন বার্তা সংস্থাটির বিশেষ কূটনৈতিক প্রতিনিধি নিক রবার্টসন দুটি সম্ভাবনার দিকে ইঙ্গিত দেন। প্রথমটি হলো, স্থানীয় উগ্রপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস এই হামলা চালিয়েছে। অথবা আইএস-এর একটি বৈদেশিক শাখা এই হামলা পরিচালনা করেছে।

নিক বলেন, আইএস জড়িত এমন ধারণার কারণ, খ্রিস্টানদের ওপর পবিত্র দিনে হামলা। মধ্যপ্রাচ্য এবং ইউরোপে ধর্মীয় দিবসে এর আগে উপাসনায়গুলোতে হামলা চালিয়েছে আইএস। সম্ভাব্য হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি করতেই এমন ন্যাক্কারজনক কৌশল বেছে নেয় তারা।

সম্পাদনা : খালিদ আহমেদ ও সালেহ্ বিপ্লব।

  • সর্বশেষ