শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৪:৪১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিদেশীয় সিরিজে মাশরাফি-সাকিবদের ম্যানেজার নান্নু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক সফরের জন্য ম্যানেজার হিসেবে দেখা যায় সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে। কিন্তু গত কয়েকটা সফরে যেতে চান না তিনি। তাই নতুন কাউকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে পাঠানো হয় টাইগারদের সাথে। আর তাই ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মাশরাফি-সাকিবদের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আন্তর্জাতিক সফরগুলোতে ম্যানেজারের দায়িত্ব থাকে দলের ভালোমন্দ দেখভাল করা। সফরে দল কতটুকু সুবিধাদি পাচ্ছে এর উপরও অনেকাংশে নির্ভর করে দলের পারফরম্যান্স। পরোক্ষভাবে দলের পারফরম্যান্সে টিম ম্যানেজার রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

বাংলাদেশ সর্বশেষ নিউজিল্যান্ড সফরে দলের ম্যানেজার ছিলেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ক্রাইস্টচার্চ থেকে ফেরার কালে অবশ্য সুখকর অভিজ্ঞতা হয়নি তার। আর তাই নতুন করে প্রধান নির্বাচককে ম্যানেজারের দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি।

নান্নু ম্যানেজার হলে অবশ্য দুইদিক থেকে উপকৃত হবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ড সফরে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে পরিবর্তন আনা হতে পারে বিশ্বকাপ দলে। প্রধান নির্বাচক ম্যানেজার হিসেবে দলের সাথে থাকলে খেলোয়াড়দের যাচাই করতে পারবেন ভালো করে। তাছাড়া খেলোয়াড়রাও বিশ্বকাপের আগে শেষ সফরে নিজেদের ভালোমন্দ নির্দ্বিধায় বলতে পারবেন ‘প্রধান নির্বাচক কাম ম্যানেজারে’র কাছে।

  • সর্বশেষ