শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৮ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশ গায়িকা অ্যাডেলের বিচ্ছেদ

খালিদ আহমেদ : আলাদা হয়ে গেছেন ব্রিটিশ সঙ্গীত তারকা অ্যাডেল ও তার স্বামী সাইমন কনেকি।পপ তারকার প্রতিনিধি বেনি তারান্তিনি এবং কার্ল ফিশ শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন।

ইমেইলে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘অ্যাডেল ও তার সঙ্গী আলাদা হয়ে গেছেন।’‘তারা তাদের ছেলেকে একসাথে ভালোবাসায় লালনপালনে প্রতিজ্ঞাবদ্ধ। বরাবরের মতো তারা ব্যক্তিগত গোপনীয়তা চেয়েছেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না,’ যোগ করা হয় বিবৃতিতে।

অ্যাডেল ২০১২ সালে তাদের ছেলে অ্যাঞ্জেলোর জন্ম দেন। গ্রেমি-জয়ী এ ব্রিটিশ সুপারস্টার তার সম্পর্ক নিয়ে নীরব ছিলেন। তবে ২০১৭ সালে গ্রেমি পুরস্কার গ্রহণের সময় তিনি কনেকিকে বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে বিচ্ছেদের বিষয়ে কনেকির প্রতিনিধির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ