শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০৮:০১ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞাপনের ২ কোটি রুপি ফিরিয়ে দিয়ে শিরোনামে এই নায়িকা

মুসফিরাহ হাবীব: ভারতের মালায়াম সিনেমার নায়িকা সাই পল্লবী। সম্প্রতি তিনি এক হরর ছবিতে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। কিন্তু সিনেমাকেও পেছনে ফেলে সম্প্রতি তিনি খবরের শিরোনাম হয়েছেন ২ কোটি রুপির একটি বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে।

রং ফর্সা করার একটি ক্রিমের বিজ্ঞাপনের জন্য এক প্রসাধন কোম্পানি পল্লবীকে ২ কোটি রুপি দিতে চেয়েছিল। কিন্তু তিনি বিজ্ঞাপনটি করতে রাজি হননি।

কারণ হিসেবে নায়িকা বলেছেন, তিনি নিজেই কসমেটিকস তেমন ব্যবহার করেন না। পল্লবী যে খুবই স্বল্প মেকআপ নিয়ে পর্দায় হাজির হন সে কথা সত্যও বটে। কম মেকাপের কারণে তার কোনো সমস্যাও হয়নি।

পল্লবীর কথায়, “আমি কোনো বিউটি পণ্য ব্যবহারে বিশ্বাস করি না। সাফল্যের জন্য যে কাউকে সবসময়ই নিজের এবং শরীরের রং নিয়ে আত্মবিশ্বাসী থাকতে হবে।”

  • সর্বশেষ