শিরোনাম
◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ঘর থেকে বেরুনোর রাস্তায় ইটের দেয়াল, সিড়ি বেয়ে বাড়ি থেকে বের হতে হয় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের

সাত্তার আজাদ, সিলেট : সিলেটের গোয়াইনঘাটে ৪নং লেঙ্গুঁড়া ইউনিয়নের জাতুগ্রামের ১০টি পরিবারের যাতায়াতের রাস্তায় ইটের দেয়াল তুলে দেওয়া হয়েছে। স্থানীয় প্রভাবশালীদের দেয়াল নির্মাণে রাস্তা বন্ধ হয়ে বিপাকে পড়েছে পরিবারগুলো।

চলাচলের রাস্তায় দেয়াল থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের তা টপকে বাড়ি থেকে বেরুতে হয়। এ নিয়ে পরিবারগুলো স্থানীয় লেঙ্গুঁড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের স্মরণাপন্ন হলে ইউপি চেয়ারম্যানের ডাকে সাড়া দেয়নি প্রভাবশালী। উপায়ান্তর না দেখে ভোক্তভোগী পরিবারগুলো প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

লেঙ্গুঁড়া ইউনিয়নের জাতুগ্রামের আবুল কালাম, হোসন আহমদ, সুলেমান, বশির উদ্দিন, কালাম, আতাউর রহমান, নিজাম উদ্দিনসহ ১০টি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন একই গ্রামের ছোয়াব আলী, ফয়ছলসহ অন্যরা।

চলাচলের রাস্তায় ইটের দেয়ালের কারণে ভোক্তভোগী পরিবারগুলো অবরুদ্ধ হয়ে পড়েছে। স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দুর্ভোগের মাত্রা সবচেয়ে বেশি।

বিষয়টির ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, কয়েকটি পরিবারের যাতায়াত রক্ষাকারী রাস্ত বন্ধ করে জনগণ এবং শিক্ষার্থী চলাচলের বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে গোয়াইনঘাট থানার ওসিকে বলেছি।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার এএসআই আখতারুজ্জামান বলেন, বিষয়টি নিষ্পত্তি করতে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। ভোক্তভোগীরা এলেও অপর পক্ষ আসেনি। তবে অচিরেই আবার তাদের ডাকা হবে।

  • সর্বশেষ