শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহ সিটি করপোরেশনে মেয়র টিটু

ইউসুফ আলী বাচ্চু : বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হলেন ময়মনসিংহ সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গির আহমেদ সংবাদ সম্মেলনে করে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে তিনি এই সংবাদ সম্মেলন করে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান সাবেক পৌর মেয়র ও বর্তমান সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের কেন্দ্র থেকে মেয়র পদে স্থানীয়ভাবে নাম চাওয়া হয়। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ মোট ৬ জনের নাম পাঠায়। এ ৬ জনের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটুর নামও ছিল।

  • সর্বশেষ