শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ১১:০১ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

ইসমাঈল ইমু : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সৌদি আরবে ৭ দিনের সরকারী সফর শেষে সোমবার রাতে দেশে ফিরেছেন।

বিমান বাহিনী প্রধান সৌদি আরব অবস্থানকালে রাজকীয় সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ জেনারে ল ফাইয়াড বিন হামদ আল রাওয়ালি এবং রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার লে. জেনারেল তুর্কি বিন বান্দার বিন আব্দুল আজিজ এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও সফরকালে তিনি রাজকীয় সৌদি বিমান বাহিনীর অপারেশন সেন্টার, কিং ফয়সাল এয়ার একাডেমী, আল সালাম এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফর রাজকীয় সৌদি বিমান বাহিনীর সাথে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সহযোগীতা বৃদ্ধি ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ ও ত্বরান্বিত করতে সহায়ক ভমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ