শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৫:০১ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানা প্লাজা ধ্বসের ৬ বছর পরও কাজে ফিরতে পারেনি ক্ষতিগ্রস্থ অর্ধেকের বেশি শ্রমিক, বিবিসি বাংলার প্রতিবেদন

ফাতেমা ইসলাম : রানা প্লাজা ধ্বসের ৬ বছর পরও কাজে ফিরতে পারেনি ক্ষতিগ্রস্থ অর্ধেকের বেশি শ্রমিক, কারণ হিসাবে তারা শারিরীক ও মানসিক সমস্যার কথা জানিয়েছেন। রানা প্লাজার সাবেক শ্রমিকদের ওপর সম্প্রতি যে জরিপ চালিয়ে আন্তর্জাতিক এনজিও আ্যকশন এইড তাতে এই সকল তথ্য উঠে এসেছে। আজ জরিপটির বিস্তারিত তথ্য প্রকাশ করার কথা রয়েছে। পাশাপাশি পোশাক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আজ একটি প্রতিবেদন দেয় হবে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানের কর্মকর্তা নসুরাত জাবীন বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতার প্রশ্নে একটি সর্বসমামত কাঠামো নির্ধারণে বাধা হিসাবে গার্মেন্টস শ্রমিক, মালিক এছাড়াও অনেক পক্ষ আছে, যে পক্ষগুলো একেবারে চুপ থাকে। বেতনের বিষয়টা আমাদের কোন পারিবারিক সমস্যা না। এখানে আন্তর্জাতিক পর্যায়েও অনেক লোক থাকে যাদের নিয়ে কোন কথা হয় না। গার্মেন্টসের পুরো ব্যাপারটা ক্ষতিয়ে দেখলে দেখা যাবে মুনাফার বেশির ভাগ অংশ বায়ার, ব্যান্ডরা পাচ্ছেন তাই তাদেরও জবাবদিহিতার ভেতরে আনা উচিত, বেতন কাঠামো নিয়ে যে কথা হয়েছে তার মধ্যে।

রানা প্লাজা ধ্বসে ১১শত শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ তাদের ক্ষতি পূরণ নিয়ে তিনি বলেন, তারা যেটা পেয়েছেন সেটা একধরনের আর্থিক সাহায্য। তারা কিছুটা টাকা পেয়েছেন, কিন্তু ক্ষতিপূরণ পাননি। তবে ক্ষতিপূরণ কোন দয়া বা দান না এটা একটা অধিকার।

শ্রমিকদের ট্রেড ইউনিয়নের যে অধিকার আছে সেটা না দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, অনেক ক্ষেত্রে মালিক পক্ষ চায় না তারা সংঘবদ্ধ হয়ে দাবি-দাওয়া তুলবে এই জন্য তাদের এই ক্ষমতাটা দেয়নি। এটা ক্ষমতার খেলা কারো ক্ষমতা কেউ কাওকে দেয় না বা দিতে চায় না। কারণ মালিক পক্ষও ভয়ে থাকেন যে তারা ক্ষমতায়িত হয়ে কি না কি চায় আমার কাছে। তবে এই নিয়ম থাকলেও বাস্তবায়িত হয়নি।

  • সর্বশেষ