শিরোনাম
◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ১২:১৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর আটলান্টিক উপকূলে বিরল প্রজাতির তিমির বাচ্চা প্রসব

মো. তৌহিদ এলাহী : তিমির বাচ্চা হবার খবরে আনন্দে ভাসছেন সারা বিশ্বের প্রাণিবিজ্ঞানীরা। অস্তিত্ব সংকটে থাকা পৃথিবরি অন্যতম বিরল প্রজাতির একটি কালো তিমি আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সমুদ্র উপকূলে বাচ্চাটি প্রসব করেছে বলে ঘোষনা করেছে সেন্টার অব কোস্টাল স্টাডিস এর গবেষকরা। তারা বলেন,উত্তর আটলান্টিক সমুদ্র উপকূলে মা তিমিটির সাথে দুইজোড়া বাচ্চা দেখা গেছে। তিমিটি গত শীতে জর্জিয়া ও ফ্লোরিডায় বসন্ত আসার পূর্বেই বাচ্চা দুটিকে প্রসব করে। বিবিসি।
প্রণিবিদদের মতে, বিরল এ প্রজাতির কালো তিমি পৃথিবীতে মাত্র ৪৫০টিই বেঁচে আছে।

গবেষকরা জানায়, ২০১৮ সালে কোনো কালো তিমির বাচ্চা প্রসবের ঘটনাই ঘটেনি। তাই তারা এ ঘটনায় উচ্ছাসিত ও অতি-আনন্দিত।

দ্যা সাইন্টিস্ট ম্যাগাজিনের রিপোর্টে বলা হয়েছে এবছর এখন পর্যন্ত ৭টি তিমির বাচ্চা ফ্লোরিডায় দেখা গেছে।

নর্থ আমেরিকায় ১৮৯০ সাল থেকে নিয়মিত এ তিমি শিকার করার ফলে এটিকে ১৯৭০ সালে অস্তিত্তসংকূল প্রানির তালিকায় অর্ন্তভুক্ত করা হয়।সমুদ্র উপকূলে অবস্থান ও দামি হওয়ায় এটিকে শিকার করা হতো।

উল্লেখ্য, অটলান্টিক উপকূলের ৫০০ মিটারে গবেষণার অনুমতি ছাড়া অবস্থান করা অবৈধ।

বর্তমানে পৃথিবীতে তিন প্রজাতির কালো তিমি রয়েছে। সাউদার্ন কালো তিমি দক্ষিণ গোলার্ধে পাওয়া যায়। উত্তরের কালো তিমি আরো বিরল। এ প্রজাতির মাত্র ২০০টি তিমি জীবিত বয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়