শিরোনাম
◈ আইনি জটিলতায় এমবাপ্পে, হতে পারে তিন বছরের কারাদণ্ড ◈ ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা: দায়িত্ব কমতে পারে কয়েকজন মন্ত্রীর, নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায় ◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর, নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা শুরু ◈ বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, প্রয়োজনে ছুটি বাতিল ◈ বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত পরিকল্পনা, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন ◈ মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেলসেতু ২৪ ঘণ্টায় সচল করল ইরান ◈ সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রেশন সুবিধার আওতায় আসছেন যাঁরা ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ◈ স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণা, দেশেই উন্নত চিকিৎসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:০০ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট মহানগর পুলিশের নির্দেশনা উগ্রবাদকে উৎসাহিত করবে, বললেন নূর খান

মঈন মোশাররফ : মোটরসাইকেলে চালক ব্যতিত অন্য কোন আরোহী বহন করা যাবে না। তবে স্বামী-স্ত্রী চলাচল করতে পারবেন। একযোগে বা দলগতভাবে মোটরসাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

এ প্রসঙ্গে মানবাধিকার কর্মী এবং আইন সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পারিচালক নূর খান রোববার ডয়চে ভেলেকে বলেন, সিলেট মহানগর পুলিশ যে নির্দেশনা দিয়েছে তাতে উগ্রবাদ উৎসাহিত হবে। এই নির্দেশনার কারনে এক ধরনের আশংকা তৈরি হবে, যা উগ্রবাদের জন্য সহায়ক। স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ নববর্ষে একই মোটর বাইকে আরোহী হতে পারবেনা- এটা রাষ্ট্রীয় আইনবিরোধী । অনেক সময় পুলিশ সাধারণ জনগণের অনিয়মরোধে কিছু নির্দেশনা দিয়ে থাকে । কিন্তু এই নির্দেশনাকে সেভাবে দেখার কোনো সুযোগ নেই । এটি নাগরিকদের অধিকারের বিরুদ্ধে যায় ।

তিনি আরো বলেন, পহেলা বৈশাখসহ বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে হেফাজতে ইসলাম ও আরো কিছু সংগঠন শুধু এবার নয়, দীর্ঘদিন ধরেই বিষোদগার করে আসছে। আর দেখে শুনে মনে হয়, তারা সরকারের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। তাদের আসলে এখন থামানোর সময় এসেছে। তাদের এই বিষোদগার চলতে দিলে দেশের সমূহ ক্ষতির আশংকা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়