শিরোনাম
◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন ◈ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট, তবু লোডশেডিংয়ে নাকাল দেশ ◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে বাসন্তি-গঙ্গা পূজা ও অষ্টমী স্নানোৎসব

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র হে লৌহিত্য তুমি আমার পাপ হরণ কর’ এ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কালীগঞ্জে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তি ও গঙ্গা পূজা এবং অষ্টমী স্নানোৎসব। আর এতে প্রায় ৪০ হাজার শিশু-নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটেছে।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে অষ্টমী স্নান শুরু হলেও শনিবার অনুষ্ঠিত হয় স্নাণোৎসব। চলবে রোববার রাত ১০টা পর্যন্ত।

কালীগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি প্রণম কুমার দাস জানান, কালীগঞ্জে কেন্দ্রীয় শ্মশান ঘাট কমিটির উদ্যোগে প্রতি বছর শীতলক্ষ্যা নদের শ্মশান ঘাটে বাসন্তি ও গঙ্গা পূজা এবং অষ্টমী স্নানোৎসবের আয়োজন করা হয়।

স্নানোৎসব উদযাপন কমিটির সভাপতি সন্তোস চন্দ্র রায় জানান, এ স্নাণোৎসব শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে রোববার রাত ১০ পর্যন্ত। এ স্নান উৎসবকে কেন্দ্র করে শীতলক্ষ্যা তীরের কেন্দ্রীয় শ্মশান ঘাটে বসছে তিন দিনব্যাপী মেলা।

কালীগঞ্জ থানার ওসি আবুবকর মিয়া জানান, বাসন্তি ও গঙ্গা পূজা এবং অষ্টমী স্নানোৎসব উপলক্ষে শুক্রবার সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্নানোৎসবে আসা ভক্তদের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়