শিরোনাম
◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ ◈ অবসরের পরই আবার কলকাতায় আস‌ছেন মেসি, এবার মা‌ঠেই খেলবেন! ◈ দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা ◈ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ভুল, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এখনও মানতে পারেন না তামিম ইকবাল ◈ অটোরিকশায় সোলার চার্জিংয়ে চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ আইপিএল, হার্দিক পা‌ন্ডিয়া যোগ দি‌চ্ছেন কেকেআরে! মুম্বইয়ের নেতৃত্বে আবার রোহিত শর্মা?  ◈ সা‌বেক ইং‌লিশ ফুটবলার ডে‌ভিড বেকহ‌্যাম আবারও মেসির পাশে দাঁড়ালেন  ◈ যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ১ শতাংশ ◈ নেপালের হিমবাহ ধস হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি শক্তিশালী ছিল : রিপোর্ট ◈ ঝুলন্ত সেতু দেখতে এসে হতাশ, রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপায় ফিরছেন বিদিশা?

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি জাতীয় পার্টির (জাপা) বিভিন্ন ইস্যুতে সক্রিয় হয়ে উঠেছেন হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে বিদিশা কি ফের জাতীয় পার্টিতে সক্রিয় হতে যাচ্ছেন? জিএম কাদেরকে অপসারণ ও পুনঃবহাল ইস্যুতে বিদিশার ফেসবুক পেজে দেওয়া সাম্প্রতিক পোস্টের কারণে মূলত এমন আলোচনা।

গত ২২ মার্চ রাতে হঠাৎ করেই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার পর বিদিশা স্ট্যাটাস দেন 'কবে যে যাত্রা পার্টি ইন এন্ড আউট খেলা শেষ হবে'। এই পোস্টে মোহাম্মদ সাদেক কমেন্টে লিখেছেন, 'খেলা বন্ধ করতে আপনি এগিয়ে আসুন। আপনার পাশে এরশাদের আদর্শের সৈনিকরা থাকবে'। বিদিশা রিপ্লাই দিয়েছেন, 'মোহাম্মদ সাদেক সময় আসছে'।

তেরো দিনের ব্যবধানে জিএম কাদেরকে যখন জাতীয় পার্টিতে আবার কো-চেয়ারম্যান পদে পুনঃবহাল করা হয়, তখন তিনি স্ট্যাটাস দিয়েছেন, 'জিএম কাদের সাহেব আবার বহাল। মানি লোকের মান টা বাঁচল'।

সর্বশেষ ৫ এপ্রিল রাতে জিএম কাদেরকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে পুনঃবহাল করেন এরশাদ। সাংগঠনিক আদেশে ২২ মার্চের দেওয়া আদেশটি বাতিল করেন এরশাদ। এবার লিখেছেন, 'যাক, বাঁচা গেল। জাতীয় পার্টি একজন গার্জিয়ান পেলো'।

আহমেদ রিয়াজ কমেন্ট করেছেন, 'স্যারের অসুস্থতায় আপনাকে পার্টির খুব কাছে নিয়ে এসেছে। বেশ ভালো লাগছে ইদানীং আপনি জাতীয় পার্টিকে এরিখের মতো ভালোবাসতে শুরু করেছেন।' বিদিশা রিপ্লাই দিয়েছেন, 'আহমেদ রিয়াজ আমি সব সময় জাতীয় পার্টি ও কর্মীদের এরিখের মতো ভালোবাসি। এই জন্য অন্য কোনো পার্টিতে আমি যোগ দেইনি আমি।' বাংলাদেশ জার্নাল।

  • সর্বশেষ