শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০৯:১৫ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যানেলগুলোকে রক্ষায় সরকার পদক্ষেপ না নিলে, এই প্রতিষ্ঠানকে বাঁচানো একা মালিকদের সম্ভব নয়, বললেন এ কে আজাদ

কেএম নাহিদ : চ্যানেল টুয়েনন্টি ফোর ব্যবস্থানা পরিচালক এ কে আজাদ বলেন, সরকার পদক্ষেপ নিয়ে বিদেশী টিভিতে দেশীয় বিজ্ঞাপন বন্ধ না করলে ভর্তুকি দিয়ে আমাদের পক্ষে আর চ্যানেল চালানো সম্ভব নয়। অনেক টিভি চ্যানেল তাদের কর্মকতা কর্মচারিদের বেতন দিতে পারছে না সাত আট মাস বেতন বন্ধ। রোববার ডিবিসি টিভির সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, তথ্য মন্ত্রী বললেন, ১লা এপ্রিলের পর দেশী পণ্যের বিজ্ঞাপর বিদেশী টিভিতে দেখানো হলে সরকার ব্যবস্থা নেবে। সরকার কোনো পদক্ষেপ নেয়নি এখনো অনেক পণ্যের বিজ্ঞাপন আমরা দেখছি। আমাদের অর্থ চলে যাচ্ছে বিদেশী টিভি মালিকদের পকেটে। আমরা আমাদের সহকর্মীদের বেতন দিতে পারছি না। এসমস্ত পরিবার মানবেতর জীবন যাপন করছে, তাদের এমন অবস্থা কাউকে বলতেও পারছে না।

তিনি আরো বলেন, সরকার, ক্যাবল অপারেটর, টিভি চ্যানেল মালিকদের নিয়ে একটা সমন্বয় করে পদক্ষেপ না নিলে, অনেক টিভি অচিরে বন্ধ হয়ে যাবে। কিছু কিছ বন্ধ হওয়ার পথে। সরকার ক্যাবল অপারেটর দিয়ে একটা অর্থ বরাদ্দ রাখলে তা থেকে যে রেভিনিউ আসবে তা দিয়েও সমস্য সমাধান করা যাবে। মোট কথা সরকারের এনিষ্ট সহায়তা না থাকলে আমরা আর ভর্ভুকি দিয়ে টিভি চালাতে পারবো না।

  • সর্বশেষ