শিরোনাম
◈ ব্যক্তিগত বক্তব্যে কেউ আহত হলে দুঃখ প্রকাশ করছি: শিক্ষামন্ত্রী ◈ ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা কেন স্থগিত হয়নি? সংসদে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী ◈ সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, যুদ্ধ চললে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান ◈ ‘ফার্মের মুরগি’ বিতর্কে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ◈ এআই ক্যামেরার পর ট্রাফিক নজরদারিতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি ◈ রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী ◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর ◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০৩:৩৩ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা শহীদ কাজী আরেফ আহমেদের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক: আজ ৮ এপ্রিল, স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারদের একজন, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও জাতীয় বীর শহীদ কাজী আরেফ আহমেদের জন্মদিবস। ১৯৪২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দৃঢ়চেতা এই রাজনীতিবিদ। শুভ জন্মদিন শহীদ কাজী আরেফ আহমেদ।

তিনি ছিলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের লক্ষ্যে ১৯৬২ সালে গঠিত গোপন সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ (নিউক্লিয়াস) এর প্রধান ৩ সংগঠকের অন্যতম । ছিলেন বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারদের একজন এবং বিএলএফ বা মুজিব বাহিনীর অন্যতম প্রধান । ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠার অন্যতম রূপকার শহীদ কাজী আরেফ আহমেদ জাতীয় কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৯০র গণঅভ্যুত্থান, ১৯৯২ সালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষে গঠিত জাতীয় সমন্বয় কমিটি গঠনে নেতৃত্ব দিয়েছিলেন। সে সময়ের সাড়া জাগানো সংগঠন “মুক্তিযোদ্ধা ছাত্র কম্যান্ড’’ গঠিত হয় তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়