শিরোনাম
◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা ◈ দুই বছরেও চালু হয়নি মহেশখালীর ৮ হাজার ২৯৮ কোটি টাকার তেল পাইপলাইন ◈ বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ ২০২৭ নিবন্ধন, এখনো নিবন্ধন করেননি ৩৪ হাজারের বেশি ◈ জিয়াউল আহসানের বিষয়ে তথ্য ফাঁসের আশঙ্কায় তারেক সাঈদের ওপর কারাগারে হামলা: পরিবারের দাবি ◈ লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা করার দাবি ◈ ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ২২ দিনেই ঝরল ৯৮ প্রাণ ◈ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ◈ অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ০৮:১৮ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক টাকায় খাওয়ানোর প্রকল্পে যুক্ত হল পাঠাও

নুর নাহার : এক টাকার আহার প্রকল্পে রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও সরঞ্জাম সহায়তা তথা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয়েছে। প্রকল্পটি পরিচালনা করছে বিদ্যানন্দ ফাওন্ডেশন। এক টাকায় আহার অর্থ হল টোকাইরা এক টাকা দিয়ে তাদের খাবার খেতে পারবে। টোকাই ছাড়াও ভিক্ষুক ও ছিন্নমূল লোকও এই খাবার সংগ্রহ করতে পারবে। ঢাকা ট্রিবিউন

বিদ্যানন্দের সঙ্গে পাঠাও কর্মীরা খাদ্য প্রস্তুত ও সরবরাহের কাজে যুক্ত হয়েছে। পাঠাও তাদের গাড়ীতে করে এই খাবার বিতরণ স্থলে পৌঁছে দিবে। এক টাকা দাম নির্ধারণের কারণ হল, যাতে করে মনে না হয় তারা বিনামূল্যে খাবার পাচ্ছে। দাম দিয়ে খাদ্য কেনার সার্মথ্য রয়েছে এমন ভাব শিশুদের মধ্যে চলে আসবে। তারা ভাবতে শুরু করবে যে, তারা মিসকিন নয়। দাম দিয়েই আহার কেনার সার্মথ্য তাদের রয়েছে।

  • সর্বশেষ