শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ০২:০০ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মনির হোসেন (৪৫) নামের সিএনজি চালক নিহত হয়েছেন। মনির হোসেন লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের কছরাইশ গ্রামের মৃত নুরুল হকের পালিত পুত্র। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের নোড়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে।

জানা যায়, যাত্রীবেশে ছিনতাইকারীরা চালক মনির হোসেনের ওই সিএনজিতে ওঠেছিলো। অস্ত্রের মুখে সিএনজিটি ছিনতাই করার চেষ্টা করে তারা। এক পর্যায়ে মনির হোসেন চিৎকার শুরু করলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।  ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১জনকে আটক করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়