শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০১:১৮ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএফডিসিতে আতিকুর রহমান চুন্নুকর্তৃক সাংবাদিক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে অনুষ্ঠান কভার করতে গিয়ে চলচ্চিত্রের জফাইট ডিরেক্টর আতিকুর রহমান চুন্নু কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। সংস্কৃতি প্রতিমন্ত্রীর নিউজ কভার করতে দুইটার দিকে মূল গেট দিয়ে প্রবেশ করতে যান আমাদের সময় ডটকম ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সুমন পাইক। তাকে পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় পত্র দেখান এবং ৩ টায় প্রতিমন্ত্রীর নিউজ কভার করতে এসেছেন এই তথ্য জানান । তখন ফাইট ডিরেক্টর চুন্নু বলেন সকালে মন্ত্রী র প্রগ্রাম হয়ে গেছে। বিকেলে কোন প্রোগ্রাম নেই আপনি চলে যান। তখন সুমন পাইক বলেন, আমার এসাইনমেন্টে তো বিকেল ৩ টায় প্রতি মন্ত্রীর প্রগ্রাম আছে। তখন চুন্নু বলেন আপনি মিথ্যা কথা বলেন। আপনার মতো সাংবাদিকরা সবসময় মিথ্যা কথা বলে। আপনি ঢুকতে পারবেন না। তখন গেটে পরিচালক আহমেদ আলী মণ্ডল ও উপস্থিত ছিলেন। পরে পরিচিত সাংবাদিক দের বিষয়টি ফোনে জানানলে তারা ফোন করলে ভিতরে প্রবেশ করতে দেয়। তখনো আজেবাজে মন্তব্য করতে থাকেন।

  • সর্বশেষ