শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুরে ক্ষতিকর গায়িকার তালিকায় লেডি গাগা ও আরিয়ানা গ্র্যান্ডে !

লিহান লিমা: ‘ক্ষতিকর গানের কথা’র জন্য সিঙ্গাপুরে নিষিদ্ধের তালিকায় পড়েছেন বিখ্যাত গায়িকা আরিয়ান গ্র্যান্ডে ও লেডি গাগা। সোমবার সিঙ্গাপুরের পার্লামেন্টের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। রয়টার্স

বিবৃতিতে আরিয়ানার গান ‘গড ইজ এ উইম্যান’, লেডি গাগার ‘আই এম জাস্ট এ হোলি ফুল, ওহ বেবি’, হোজিয়ারের ‘টেক মি টু চার্চ’ ও নাইন ইনস নেইলের ‘গড ইজ ডেড এন্ড নো ওয়ানস কেয়ার’ এর লিরিকের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।

এদিন পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী কে শামওয়ান ৯০ মিনিট ধরে ঘৃণাত্মক মন্তব্য নিয়ে বক্তৃতা দেন। তিনি বলেন, বিনোদন জগতের এই ক্ষতিকর দিকগুলো ঘৃণাত্মক মন্তব্যের চেয়েও মারাত্মক। এগুলোতে নৈতিকতা ও সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে দেশটি সুইডিশ ব্ল্যাক মেটাল ব্যান্ড ‘ওয়াতেইন’ নিষিদ্ধ করে। ধর্ম অবমাননা ও সহিংসতা ছড়ানোর অভিযোগে এই ব্যান্ডটিকে নিষিদ্ধ করা হয়। সিঙ্গাপুরে বিশেষ করে ধর্ম ও বর্ণ সম্পর্কিত ইস্যুতে মিডিয়ার ওপর কড়াকড়ি রয়েছে।

  • সর্বশেষ