শিরোনাম
◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ, আধুনিক বাহিনী গঠনে জোর ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে আগামী ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্মসহ ইসলামের নানা বিষয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাউশি অধিদপ্তরে সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য নির্দেশ করা হয়েছে। দিবসটিতে কর্মসূচির মধ্যে প্রথমেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন।

এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা। এছাড়া হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

 

  • সর্বশেষ