শিরোনাম
◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৮:৫১ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহুতল ভবনগুলো পরিদর্শনের রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হবে, বললেন গণপূর্তমন্ত্রী

হ্যাপি আক্তার : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ২৪টি টিম আগামীকাল থেকে রাজধানীর বহুতল ভবনগুলো পরিদর্শন করবে, এরপর এর  রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হবে। কারণ অর্থলোভী ও নরপিচাস কারা তা দেশের মানুষের জানা দরকার। রোববার রাজউক ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লম্বা লম্বা বক্তব্য অনেকেই রাখেন কিন্তু তারা নিজেরা কি অবস্থায় থাকেন বা কারা কারা আইন লঙ্ঘন করেন তাদের চেহারা দেশেবাসীর জানা উচিত। দেশের আইনে দুই প্রকারের বিচার হতে পারে। একটি হলো তাদের স্বরূপ তুলে ধারা। আরেকটি হলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

তিনি আরো বলেন, অনিয়ম সম্পর্কে যদি রিপোর্ট না করেন, তাহলে যারা ফ্লাটে থাকেন তারাও সমানভাবে দায়ী হবেন। তারা রিপোর্ট করার পরেও যদি ব্যবস্থা না নেয়া হয় তহলে সেই বিষয়টিও দেখা হবে। যে দায়িত্বে ছিলেন তিনি কেন কাজটি করেননি।

  • সর্বশেষ