শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৫:৩০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ের আমানত নেসা স্কুল কেন্দ্রে তিন ঘণ্টায় পড়েনি ৫০ ভোট

নিউজ ডেস্ক : উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে রবিবার (৩১ মার্চ) সকাল থেকে ধামরাই উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা ১১টার দিকে কালামপুর বাজার এলাকায় আমানত নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে তিন ঘণ্টায় ৫০টি ভোটও পড়েনি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনিসুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও এখন পর্যন্ত ২৩৯৩ ভোটের মধ্যে ৫০টির কাছাকাছি ভোট পড়েছে। ভোটারের উপস্থিতি সন্তোষজনক নয়।’

এই স্কুলে পুরুষ কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। প্রিজাইডিং অফিসার আসিফুল হাসান বলেন, ‘আমার কেন্দ্রে ২৮০০ ভোটার রয়েছে। তবে সকাল থেকে এই কেন্দ্রেও সন্তোষজনক ভোট পড়েনি।’

এদিকে এই স্কুলে ভোটার উপস্থিতি না থাকায় সরেজমিনে গিয়ে কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বসে থেকে অলস সময় পার করতে দেখা গেছে । বাংলা ট্রিবিউন।

  • সর্বশেষ