শিরোনাম
◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন ◈ বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা সরকারের ◈ বন্ধ কারখানার ব্যাপারে প্রধানমন্ত্রী যে সুখবর দিলে ◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ১১:৪৩ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান বি চৌধুরীর

ইউসুফ আলী বাচ্চু : যুক্তফ্রন্টের চেয়ারম্যান এবং বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শনিবার সকালে গুলশান এক নম্বর কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন এর আগেও চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির পর গত বৃহস্পতিবার বনানীতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তাতেও অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন আমি এসব ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানাচ্ছি পরপর এতগুলো বিধ্বংসী অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত করে বিচার বিভাগীয় কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রশাসনের উচিত হবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এক্ষেত্রে নাগরিক সেবা দানের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে রাজ উক ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনগুলোর উচিত হবে অগ্নি নির্বাপনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ভবন নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেওয়া যাবে না আমি সমস্ত অগ্নিকাণ্ডে নিহত ও আহত ব্যক্তিদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানাচ্ছি আমি সকল অগ্নিকাণ্ডে নিহত ও আহত ব্যক্তিদের পরিবার পরিজন এর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি জাহাঙ্গীর আলম সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়